• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইসলামপুরে মাদক-জুয়া-চুরি প্রতিরোধে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৩৭২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন:
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা জনতা বাজার বণিক সমিতি ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদক, জুয়া, ইয়াবা, গাঁজা ও চুরি প্রতিরোধে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ইউনিয়নের কাঠমা জনতা বাজার মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

কাঠমা একতা বাজার বণিক সমিতির সভাপতি রকিবুল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মনির হোসেন পলাশ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদল আহ্বায়ক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর।

বক্তারা বলেন, সর্বনাশা মাদকের কারণে ধ্বংসের পথে যাচ্ছে তরুণ সমাজ। পাশাপাশি চুরি-ডাকাতির কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সম্প্রতি হাতেনাতে ধরা এক চোরকে থানায় সোপর্দ করা হলেও অন্য চোরদের দ্রুত গ্রেফতারের দাবিসহ প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও চোরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category