• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

ইসলামপুরে মাদ্রাসা কমিটি স্থগিত ও প্রতারক সহকারী শিক্ষকের শাস্তির দাবী

দিনকাল বিডি / ৩৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর মালমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বর্তমান কমিটি বাতিল ও সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেনকে প্রতারণার দায়ে শাস্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।

প্রধান শিক্ষক জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার নামে ৩৩ শতাংশ জমি দান করা হয়। ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং নিয়মিতভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন।

বেতন-ভাতা না থাকায় জীবিকার প্রয়োজনে ২০২৩ সাল থেকে সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেনকে দায়িত্ব দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করি। এই সুযোগে সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন ২০২৫ সালে তার অজান্তে মাদ্রাসার কোড ও স্বীকৃতি নবায়নের সময় প্রধান শিক্ষক পদ থেকে তাকে বাদ দিয়ে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দেখান এবং একটি নতুন কমিটি গঠন করেন। পরবর্তীতে উক্ত কমিটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করে স্বাক্ষর করিয়ে নেন।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রধান শিক্ষক জহুরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি মাদ্রাসার বর্তমান কমিটি স্থগিত এবং প্রতারণার দায়ে সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেন কে বার বার তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category