• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঈমান-আকিদাবিরোধী বিতর্কিত কোনো বিষয় যাতে না থাকে, এ ব্যাপারে বর্তমান সরকার যত্নশীল..চট্টগ্রামে হেফাজত নেতাদের সাক্ষাতে শিক্ষামন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের্যহেফাজতে ইসলামের নেতারা।
রোববার (২১ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাত করতে গিয়ে ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলাপ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও লালখান বাজার মাদরাসার সহকারী পরিচালক মুফতি হারুন ইযহার, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনীরসহ সাত সদস্যের প্রতিনিধি দল।

শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনায় পাঠ্যপুস্তক নিয়ে নিজেদের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেন হেফাজতের নেতারা।এ সময় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আপনাদের যে পর্যবেক্ষণগুলো তুলে ধরেছেন, তার যৌক্তিক নানান যেসব দিক আছে, তা আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পাঠ্যক্রমে সংশোধন করে সমাধানের করব।

আগামীতেও সবার সঙ্গে আমাদের আলোচনা চলমান থাকবে। ঈমান-আকিদাবিরোধী বিতর্কিত কোনো বিষয় যাতে না থাকে, এ ব্যাপারে বর্তমান সরকার যত্নশীল। তবে দক্ষতা অর্জনের প্রশ্নে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের মূল নীতিমালার সঙ্গে সন্নিবেশিত কোনো পাঠ্য, উপাত্ত বা তথ্যের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা সামাজিক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে আমরা আপস করবো না।’

হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী জানান, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে উপস্থিত হতে না পারায় সংগঠনের তিন মহাসচিব নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আশরাফ আলী নিজামপুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের সব কথা অত্যন্ত গুরুত্বসহ শুনেছেন। তার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং সমস্যাগুলো সমাধানের বিষয়ে আশ্বস্ত হয়েছি। আমাদের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের হাটহাজারী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদ উল্লাহ, কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী ও মাওলানা জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category