এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম খোকন মারা যায়নি: ছড়িয়ে দেয়া খবরটি তার পরিবার ও ঘনিষ্ঠজনদের মতে সম্পূর্ণ ভূয়া।
সূত্র মতে-বারইয়ারহাট পৌরসভার সাবেক (বর্তমানে পলাতক) মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন দুবাই এর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন বলে একটি ভূয়া ও জনবিভ্রান্ত কারী গোষ্টী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভূয়া সংবাদ ছেড়ে দিয়েছে!
মুলত: ওই লিখনিতে যাহা লেখা হয়েছে তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এমন খবরটি যদি সত্য হতো তাহলে বারইয়ারহাট পৌরসভার অলিগলিতে ব্যাপকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতো তা। এ ছাড়া পৌরসভা বাজারের কোলঘেঁষা তার বাড়ি/বাসাতে কান্নার শব্দ ও শুনতে পেতো আশপাশের নারী-পুরুষরা। অথচ তার কোনো লক্ষন ও দেখা যায়নি/যাচ্ছে না।
অনেকেই উক্ত ছবি সম্পর্কে যুক্তি প্রমাণ সাপেক্ষ মনে করেন-ওই ছবিটা মীরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজক্ট ও ফেনীর সোনাগাজী এলাকা পরিবেষ্টিত নদীতে বালু উত্তোলন ও এর মোটা অঙ্কের টাকা ভাগাভাগি নিয়ে ফেনীর ১২ নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজিবুল হক রিপন এর নির্দেশে তার নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রত: বারইয়ারহাট পৌরসভার তৎকালীন মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম এর ছবি।
ছড়িয়ে দেয়া সংবাদটির উৎস- কথিত ‘ক্রাইম পেট্রোল’ নামে ফেইজবুকে পরিচালিত হওয়া মাধ্যমেটিতে লিখেছে- দুবাই এর বুর্জিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম খোকন মৃত্যু বরণ করেন!
এতদসংক্রান্ত বিষয়ে আমাদের এ প্রতিবেদক দুবাইতে থাকা কয়েক জন বন্ধু ও পরিচিতদের কাছে বিষয়টির সত্য মিথ্যা জানতে চাইলে সবাই একবাক্যে খবরটি কে ভূয়া হিসেবে আখ্যায়িত করেন।
এমন ভুল ও বিভ্রান্ত মুলক কোনো সংবাদে কেউ ভুল বুঝে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই বলে মনে করা হচ্ছে।