এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার অশান্ত বিএনপি’র রাজনীতিকে শান্তির দিকে ফিরিয়ে আনতে তারেক রহমান’র হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে রাজনৈতিক বোদ্ধা মহল মনে করেন।
সূত্র জানায়, মীরসরাই উপজেলা বিএনপি”র রাজনীতিতে বিগত ১৭ বছরের দুঃশাসনামলে কম-বেশী সব নেতা-কর্মীদের-ই অবদান রয়েছে। আর হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন এবং পুলিশের হয়রানি থেকে খুব কম নেতা-কর্মী’ই নিস্তার পেয়েছে।
তবে, যে যারা দলের জন্য কোনো ভুমিকা না রেখে প্রতিপক্ষের সাথে লিয়াজোঁ করে চলেছে তারা এখন ও করে যাচ্ছে!
সুতরাং, কেউ কাউকে খারাপ ভেবে ছোটো করে দেখার কোনো অবকাশ নেই বলে রাজনৈতিক বোদ্ধারা মনে করেন। তারা এ ও মনে করেন, দল নিবেদিত হলে কেউ কারো বিরুদ্ধাচরণ না করে হাতে হাত মিলিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য কাজ করে যাওয়ার কোনো বিকল্প নেই।
কোন্ কোন্ নেতা-কর্মী বিগত ১৭ বছর দলের জন্য কি করেছে এবং আর কে, কে দল বিরোধীদের সাথে লিয়াজোঁ করে চলেছে এবং এখন এসে বিএনপি’র একটা কিছু বনে যাওয়ার ভাব দেখিয়ে চলছে তা শুধু একজন-ই নয় আরো অনেকেই মারধর খেয়ে ও রাস্তা-এলাকায় থেকে দেখেছিলো প্রায় সব। সময়মতো তা বলা ও যাবে কিন্তু। দলকে ভালোবাসলে সময় কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। কাজেই অতিতকে বাদ রেখে এখন থেকে দলের জন্য কাজ করে যেতে হবে সবাইকে। আর দলের জন্য কাজ না করে দলের ক্ষতি হবে এমন কাজ করে দলের সু’নাম নষ্ট করা এবং দলীয় সহযোদ্ধাদের সাথে খারাপ আচরণ করা ও একে অন্যের ওপর হামলা চালানো কেউ-ই তা মেনে নেবে না।
ফলে, না বুঝতে পারলে নিজের পায়ে নিজেই কুড়াল মারার সামিল হিসেবে ‘আম ছালা’ দু’টা-ই হারাতে হবে। সুতরাং,সাবধানতার কোনো মার নেই।
আর তা যদি করা না হয় তাহলে আগামী নির্বাচনে ‘ধানের শীষ’র ভোট হুমকি স্বরূপ হয়ে পড়বে।