• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উত্তোলিত কয়লার পরিমাণ ৪.৮১ লক্ষ টন, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ১৪১৪ ফেইস থেকে উত্তোলন কার্যক্রম সম্পন্ন

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ১৪১৪ ফেইস থেকে কয়লা উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বি সিফটে কয়লা উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়। এই ফেইস থেকে উত্তোলিত কয়লার পরিমাণ ৪.৮১ লক্ষ টন।

জানা গেছে,গত ৩ আগস্ট ২০২৪ তারিখ হতে ১৪১৪ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়ে ১০ ডিসেম্বর ২০২৪ (বি সিফট) তারিখে কয়লা উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়। এ ফেইস থেকে ৩.৯৫ লক্ষ টন কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রার বিপরীতে সর্বমোট প্রায় ৪.৮১ লক্ষ টন কয়লা উত্তোলিত হয়েছে। যা লক্ষ্যমাত্রার শতকরা প্রায় ১২২ ভাগ। বর্তমানে ফেইসটি থেকে ইক্যুইপমেন্ট স্যালভেজ কার্যক্রম চলমান রয়েছে।

১৪১৪ ফেইসের পরবর্তী ফেইস ১৩০৫-এর রোডওয়ে উন্নয়ন কার্যক্রম গত ২ নভেম্বর ২০২৪ তারিখে সম্পন্ন হয়েছে। ফেইসটির কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ৩.৯৫ লক্ষ টন। বর্তমানে ফেইসটিতে ইক্যুপমেন্ট ইন্সটলেশনের কার্যক্রম চলমান রয়েছে। এই ফেইস থেকে ফেব্রুয়ারি ২০২৫ মাসের প্রথম সপ্তাহ থেকে কয়লা উত্তোলন শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।

বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (মাইন অপারেশন) খান মোঃ জাফর সাদিক কয়লা উত্তোলন কার্যক্রম সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category