• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে ‘অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি’ প্রদান

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে স্বর্গীয় অম্বিকাচরণ রায়ের স্মৃতি রক্ষার্থে গত দু’বছরের ন্যায় এবারেও গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে অধ্যক্ষ দেবব্রত রায়ের বাসায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত অম্বিকা চরণ রায়ের তৃতীয় পুত্র প্রফেসর নিখিল চন্দ্র রায়ের আর্থিক সহযোগিতায় ‘অম্বিকা ফাউন্ডেশন’ কর্তৃক উপজেলার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এ সময় ছোটনদী সম্পাদক ও উলিপুরের ইতিহাস লেখক আবুহেনা মুস্তফা, অম্বিকাচরণ রায়ের পুত্র উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায় এবং দ্বিতীয় পুত্র গোকুল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বর্গীয় সুভাষ চন্দ্র রায় প্রাক্তন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, উলিপুর সরকারি কলেজে ছিলেন অম্বিকাচরণ রায়ের জ্যেষ্ঠ পুত্র। অম্বিকাচরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও অধিক সময় শিক্ষকতা করেছেন এবং তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category