• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে দূর্গম চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ১শ’ ১০জন অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও ১০জন শিশু শিক্ষার্থীকে জ্যাকেট উপহার দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী বেষ্টিত দূর্গম চরাঞ্চল গুজিমারীতে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল হাতে পেয়ে হাসিমুখে আছিয়া বেওয়া, নুরজাহান, জয়গুন বেওয়াসহ অনেকেই বলেন- হামরা জারতে(শীত) কাহিল হয়ে গেছলং বাহে, পুলিশ হামাক কম্বল দিছে, এলা হামরা গরমোত থাকমো। হামরা দোয়া করি আল্লাহ ওমারগুলের ভাল করবে।

এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন,এসআই মশিউর রহমান, এএসআই লতিফুল খবির, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান, ভোরের পাতার আব্দুল মালেক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category