• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে দূর্বৃত্তের হামলায় চিকিৎসকের হাতের কব্জি বিচ্ছিন্নের চেষ্টা

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে চলন্ত বাইকে দূর্বৃত্তের হামলায় পল্লী চিকিৎসকের হাতের কব্জি বিচ্ছিন্ন করার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, রোববার (২৫ ফেব্রুয়ারী) বিকালে পৌর শহরের বকুলতলা রায়ের দিঘির পাড় নামক এলাকায়।

এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের পশ্চিম শিববাড়ী গ্রামের নওয়াব আলীর ছেলে কবিরুল ইসলাম (৩৫) পেশায় একজন পল্লী চিকিৎসক। রোববার বিকালে তিনি বাড়ি থেকে উলিপুর বাজার আসার পথে বকুলতলা রায়ের দিঘির পাড় নামক এলাকায় পৌছিলে পিছন থেকে আসা অপর একটি বাইকে হিলমেট পরহিত অজ্ঞাত দুই ব্যক্তি আকস্মিকভাবে কবিরুলের চলন্ত বাইকে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে পল্লী চিকিৎসক কবিরুলের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে আসলে দূর্বত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসী রাজ্জাকুল ইসলাম (২৮), মোতালেব মিয়া (৫৩), রাশেদুল ইসলাম (৩৫)সহ অনেকেই জানান, পল্লী চিকিৎসকের চলন্ত বাইকে হঠাৎ করেই দুজন অজ্ঞাত ব্যক্তি কোপ মেরে পালিয়ে যান। কে বা কাহারা এই হামলা চালিয়েছে তা আমরা কেউ জানি না। তবে তারা বলেন, কবিরুল ইসলামের সাথে কারো কোন ঝগড়া বিবাদ নেই বলে আমরা জানি। দিন দুপুরে এ ধরনের ঘটনায় এলাকাবাসী হতবাক হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠনো হয়েছে। তার হাতে গভীর ক্ষত হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category