• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে পানিতে ডুবে ৭ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৌমিতা আক্তার ছোয়া মনি(১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে। সে সৌদি প্রবাসী ছক্কু মিয়ার কন্যা।

জানা গেছে, বৃহস্পতিবার(৬ অক্টোবর) দুপুরে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে পরিবারের সকলের অজান্তে গোসল করতে গিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় শিশু ছোয়া মনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখবর করে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category