• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

উলিপুরে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে মতবিনিময়

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মাদক, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উলিপুর থানা পুলিশের আয়োজনে তবকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।

সভায় তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমিন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজু, ইউপি সদস্য মোশাররফ হোসেন, সংরক্ষিত সদস্য জোসনা বেগম, সদস্য সাজিনা বেগম প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদক কারবারিদের গ্রেফতারে পুলিশকে সহযোগীতার পাশাপাশি যেকোন প্রয়োজনে ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।

পরে একটি ক্লাবের সদস্যদের হাতে একটি ফুটবল, ভলিবল ও অন্যান্য সরঞ্জাম তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category