• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

উলিপুরে হাফেজী মাদ্রাসার শিক্ষার্থীরা পেল পুলিশ সুপারের উপহার

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কনকনে ঠান্ডায় কুড়িগ্রামের উলিপুরে হাফেজী মাদ্রাসার শিক্ষার্থীদের উপহার হিসেবে শীতবস্ত্র প্রদান করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

মঙ্গলবার(৩০ জানুয়ারি) রাতে উলিপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি হাফেজী মাদ্রাসায় পুলিশ সুপারের পাঠানো এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র(কম্বল) হাতে পেয়ে শিক্ষার্থীরা বলেন, কয়েক বছর থেকে মাদ্রাসায় পড়াশুনা করছি। কেউ আমাদের কম্বল দেয়নি। এই প্রথম আমরা কম্বল পেলাম। আমরা এসপি স্যারের জন্য দোয়া করি, আল্লাহ্ তাকে ভাল রাখবেন।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানিয়েছেন, কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চল ও প্রত্যেক উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category