• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

উলিপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১৫ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উলিপুর পৌরসভার সরদারপাড়া গ্রামের সুরুজ্জামান মিয়ার পুত্র মোঃ মোজাম্মেল হক মিলন(৩৭) ও কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট আদর্শপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ শামীম রহমান(৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে এএসআই আনোয়ারুল ইসলাম, কং হারুন অর রশীদ, বজলুর রহমান, রাহেল মিয়াসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category