• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে ৩৪ বোতল বিদেশী মদসহ আটক-২

দিনকাল বিডি / ২০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৩৪ বোতল বিদেশী অফিসার চয়েস মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার দলদলিয়া ইউনিয়নের বামন পাড়া গ্রামের নুর হোসেনের পুত্র বায়েজিদ বোস্তামী (২২) ও মৃত কছির উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম(৩৪)।

জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামশ্রেণী ইউনিয়নের সোবহান বাজার এলাকায় পাকা রাস্তার উপর মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে এসআই রুহুল আমীন, আজিজুল হাকীমসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বায়েজিদ বোস্তামী ও শফিকুল ইসলামকে ৩৪ বোতল বিদেশী অফিসার চয়েস মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার(৩ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category