• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ২য় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিকাল ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন দাখিল করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ আল মামুন সবুজ, জেলা আওয়ামীলীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, উপজেলা

আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা ও মাহমুদ কলি। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রিপা বেগম, জেলা আওয়ামীলীগের সদস্য মতি শিউলী ও মুসতারি রহমান চন্দনা।

উল্লেখ্য, কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় ৩ লাখ ৫২ হাজার ৭৮০জন ভোটার, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৫ হাজার ১৩জন ও মহিলা ভোটার ১লক্ষ ৭৭ হাজার ৭৬৭ জন। মোট ভোট কেন্দ্র ১৫১টি। আগামী ২১ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category