• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

এসএসসি ফলাফল- ২০২৩ পোরশায় জিপিএ-৬৬, ফেল-৬১

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার উপজেলা ফলাফলে নওগাঁর পোরশায় ৬৬ জন জিপিএ-৫ পেলেও ফেল করেছে ৬১ জন শিক্ষার্থী। সর্বোচ্চ জিপিএ- ৫ পেয়েছে শিশা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের ২৫জন। সবচেয়ে বেশী ফেল করেছে মশিদপুর হাই স্কুল- ১৩জন পরীক্ষার্থী। সংশ্লিষ্ট একটি সূত্র জানান, এসএসসি পরীক্ষায় উপজেলার ২৪টি বিদ্যালয়ের ৭৮৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এতে পাশ করে ৭২৬জন। ফেল করেছে-৬৬জন। পাশের হার- ৯২.২৪। পাশকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬জন। ৭টি স্কুলের পরীক্ষার্থী -১০০% পাশ করেছে এবং অন্যগুলির পাশের হার ৬২% থেকে ৯৮% ভাগের মধ্যে রয়েছে বলে সূত্রটি জানায়। শতভাগ পাশ করা বিদ্যালয় গুলি হলো পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়, কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়, ঘাটনগর হাই স্কুল, নিসকিনপুর হাই স্কুল, মিছিরা শহিদ জিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, বালিয়াচান্দা হাই স্কুল ও মুলুকডাংগা হাই স্কুল। পরীক্ষার্থী ফেল করার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস ছালাম জানান, দারিদ্রতার কারণে অনেক পরীক্ষার্থী উপজেলার বাইরে কাজ করতে গিয়ে না আসতে পারায় পরীক্ষা দিতে পারেনি। আবার অনেকেই কাজ করতে গিয়ে পরীক্ষার প্রস্ততুতি না নিয়ে পরীক্ষা দেওয়ায় ফেল করেছে বলে তিনি মনে করছেন। তবে বিষয়গুলি তিনি সরজমিনে দেখবেন বলে জানান। তারপরেও এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনি খুশি বলে জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category