• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

এ্যালা হামরা কয়দিন নিশ্চিন্তে খাবার পামো, তোমরা খুব উপকার করলেন বাহে

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অসহায় পরিবারের মাঝে রমজানের উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুরে উলিপুর বহুমুখী আলিম মাদরাসা মাঠে ৫০ পরিবারের মাঝে জিসকা ফার্মাসিউটিক্যালস’র সহযোগীতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।
খাদ্যসামগ্রী হিসাবে প্রতিজনকে চাল ৫ কেজি, আলু ৫ কেজি, ডাল ১কেজি, ছোলা ১কেজি, চিনি ১কেজি, সেমাই ১কেজি ও সয়াবিন তেল ১লিটার করে বিতরণ করা হয়।

রমজানের উপহার পেয়ে আমিনা বেওয়া বলেন-
অভাবের সংসারে ছাওয়া-পোয়া নিয়ে অনেক কষ্টে আচনু, খাবারগুলে দিয়া হামার খুব উপকার করলেন বাহে। এ্যালা হামরা কয়দিন নিশ্চিন্তে খাবার পামো।

জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদ্দাম খান জানান, কুড়িগ্রাম একটি দারিদ্রতম জেলা। এখানকার মানুষ অনেক কষ্ট করে জীবন-যাপন করে। আমরা বন্যা ও শীত সহ নানাভাবে এ জেলার মানুষকে সহযোগিতা করে আসছি। কুড়িগ্রামের অসহায় পরিবারগুলোর জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন, উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান, সভাপতি মো. মজিবুল আহসান রাজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category