• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাইয়ে খেজুর গুড়ের চাহিদা থাকলেও কমছে খেজুর গাছের সংখ্যা

দিনকাল বিডি ২৪ / ১৮২ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি,

আত্রাইয়ে খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা।

নওগাঁর আত্রাইয়ে দিন দিন খেজুর গাছের সংখ্যাগুলো কমতেছে।যে গাছগুলো আছে তাতেও তেমন আবার রস মিলছে না।বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকিলেও যোগান নেই।কারণ খেজুরের গুড় তৈরির কাঁচামাল খেজুরের রসের সংকট।চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না থাকার সুযোগে ভেজাল গুড়ে সয়লাব হচ্ছে বাজার গুলোতে।যার ফলে আসল ভালো খেজুর গুড়ের স্বাদ হতে আমাদের প্রজন্ম বঞ্চিত হচ্ছে এখন।নওগাঁর আত্রাই উপজেলার গাছি ময়েন উদ্দীন জানান,তিনি ২০ বছর ধরে খেজুর গাছ কাটেন।

বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে।তবে গাছের সংখ্যা কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী গুড় উৎপাদন করতে পারছেন না।উপজেলার মির্জাপুর গ্রামের গাছি আব্দুল মান্নান বলেন,বাজারে খেজুর গুড়ের চাহিদা আছে।এদিকে সিজনের সময়েও আগের মত রস পাচ্ছেন না তারা।ফলে চাহিদা থাকলেও গুড় উৎপাদন করতে পারছেন না।এলাকায় গাছ অনেক কমে গেছে।যা আছে তাতেও আগের মত রস হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category