বাগেরহাট প্রতিনিধি ||
কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পরিষদের হল রুমে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ পংকজ কান্তি অধিকারী।
সভায় ইউপি সচিব মোঃ এহসানুল হাসান সোহেল এর উপস্থাপনায় ২০২৩-২৪ অর্থ বছরে মোট বাজেট দেখানো হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ২শত ৫১ টাকা। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ১কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৯শত ৭৩ টাকা,যা উদ্বৃত্ত ৪৯ হাজার ২শত ৭৮ টাকা। যা গত বছরের তুলনায় বাজেট বরাদ্দর পরিমান বেশি ধরা হয়েছে।
এর মধ্যে রাজস্ব আয় হিসাবে ধরা হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৯ শত ৩৫ টাকা যা বসত বাড়ির উপর কর,হাট-বাজার, ট্রেড লাইসেন্স ও পারমিট ফি, জন্ম নিবন্ধন ফি।অন্যদিকে রাজস্ব ব্যায় ধরা হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৫ শত ৮৩ টাকা যার মধ্যে রয়েছে সম্মানী ভাতা,কর্মচারীদের বেতন, শিক্ষাখাতে ব্যায়,বিদ্যুৎ বিল,জম্ম নিবন্ধন ব্যায়,ফটোকপি,আপ্যায়ন ও অন্যান্য।
অন্যদিকে সর্বমোট উন্নয়ন আয় ধরা হয়েছে ১কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৩ শত ১৬ টাকা । সর্বমোট উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৩ শত ৯০ টাকা।
বাজেট সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মঘিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল সাত্তার, সাধারন সম্পাদক দিলিপ কুমার মল্লিক, যুব নেতা সজিব মন্ডল নাদু, কচুয়া উপজেলা বিআরডিপির কর্মকর্তা মোঃ বজলুল রহমান, ইউপি সদস্য মারুফ শেখ, মল্লিক শামিম আহসান, মোঃ মিজানুর রহমান, বাসুদেব বালা, স্বপন কুমার বিশ্বাস, মোঃ আলী আকবর, মোঃ ইব্রাহীম হোসেন, দীপা রানী বিশ্বাস, সেলিনা বেগম, নিলুফা ইয়াসমিন, মোঃ লিপটন হোসেন বালী, দিপক কুমার বিশ্বাস সহ সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
বাজেট পরবর্তী আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ পংকজ কান্তি অধিকারী বলেন, ইউনিয়ন বাসীর ট্যাক্স এর মাধ্যমে ইউনিয়নে অনেক উন্নয়ন করা সম্ভব । আপনারা সকলেই সময় মতো কর পরিশোধ করবেন । তাহলে সরকারের উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও আপনাদের আরো উন্নত সেবা দিতে পারবো । এরই ধারাবাহিকতায় ইউনিয়নে বিভিন্ন কাঁচা রাস্তা সংষ্কার, কালভার্ট, ব্রীজ নির্মাণ, কৃষি সেচে সহযোগিতা, দরিদ্র হ্রাসকরণ সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছি। তাছারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনা অনুযায়ী মঘিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ বদ্ধপরিকর বলে জানান । এছারাও বাজেট সভায় মঘিয়া বাসীর উন্নয়নের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন। #