• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে জমিদাতাদের সাক্ষাৎ

দিনকাল বিডি ২৪ / ১৯৮ Time View
প্রকাশঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

স্টাফ রির্পোটার,

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করেছেন বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ের জন্য দেওয়া ১০ জমির জমিদাতাগণের একটি প্রতিনিধি দল। গত ২৮ অক্টোবর দুপুরে বিশ^বিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ করে জমিদাতাগণ বিভিন্ন দাবী উপস্থাপন করলে উপাচার্য দাবীগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

জমিদাতাগণ জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর জমিদাতাগণ বিভিন্ন দাবী জানালেও আগের উপাচার্যগণ তা বাস্তায়ন করেননি। সরকার পরিবর্তনের পর উপাচার্য পরিবর্তন হওয়ায় জমিদাতাগণ নতুন উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাত করেন এবং তাদের দেওয়া জমিগুলো বুঝে নেওয়ার এবং বিশ্ববিদ্যালয়ের নামে খারিজ এবং নামজারির ব্যবস্থা করার অনুরোধ করেন এবং উপার্চায তা বাস্তবায়ন করার আশ্বাস দেন।

জমিদাতাগণ জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শুরুর সময় ২০০৬ সালে তারা দশ একর জমি বিনামূল্যে দান করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছরেও জমিগুলো বিশ্ববিদ্যালয়ের নামে নামজারি না হওয়ায় জমিদাতাগণ জমি বুঝে নেওয়ার অনুরোধ করেন এবং বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে জমিদাতাদের একটি তালিকা ফলক আকারে রাখার দাবী জানান। এ সময় উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম তাদের সব দাবী মেনে নেন এবং জমিদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করার ঘোষনা দেন। সাক্ষাত অনুষ্ঠানে জমিদাতাদের মধ্যে ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ জহির মো. আতাউর রহমান শামীম, ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খবিরুজ্জামান, মেডিকেল টেকনোলজিস্ট(অব.) আব্দুর রশিদ সরকার, ছলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ, বিনামূল্যে দেওয়া এলাকাবাসীর ১০ একর জমির মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩একর এবং ক্যাম্পাসের বাইরে আরো ৭ একর জমি রয়েছে তা চিহ্নিত ও খারিজ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category