• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কালাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দিনকাল বিডি / ২৩৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

জয়পুরহাট কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ”প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৭ম অলিম্পিয়াডের
তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা এস এম মঈনুদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোনোয়ারুল হাসান, ইউ আর সি
ইন্সট্রাক্টর গোলাম ছাত্তার, কালাই সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই ময়েন উদ্দিন সরকারি
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, অধ্যক্ষ আমিনুল ইসলাম ও পৌর মেয়র
রাবেয়া সুলতানা। বক্তব্য শেষে ২২ ও ২৩ নভেম্বর ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
করেন সভাপতি ইউএনও মহোদয়। উদ্বোধনের পর তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মূল উদ্দেশ্য
হলো শিক্ষার্থীদের সুক্ষ্ম প্রতিভা বিকশিত করা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জাঁকজমকপূর্ণ উক্ত মেলার
স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
প্রধানগণ, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ২৩ নভেম্বর বুধবার অত্র বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category