• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কালাইয়ে লেবার শ্রমিকের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ মে, ২০২৫

মোঃ ফারুক হোসেন।

“শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” শীর্ষক এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জয়পুরহাটের কালাইয়ে মহান মে ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, মৎস্য অফিসার তৌহিদা মুহতামিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাও. মুনছুর রহমান, জয়পুরহাট ট্রাক শ্রমিকের সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমতাহার হোসেন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো্আমিনুল ইসলামসহ সরকারি দপ্তরের কমকর্তা, উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষথেকে শ্রমিকদের জন্য শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয় । সেখানে বিনামূল্যে রক্ত ও যক্ষা পরীক্ষা করা হয়। অন্যদিকে, কালাই প্রেসক্লাব চত্বরে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন। সেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

অপরদিকে, উপজেলার উদয়পুর ইউনিয়নের নুনুজ ত্রিমহনীহাট ও বাজার লেবার শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। নুনুজ হাট লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র‍্যালিতে অংশ নেয় কালাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ, লেবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, আনোয়ার, মোহাম্মদ আবির, শ্রমিক নেতা মুঞ্জুসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। র‍্যালিটি মোসলেমগঞ্জ-কিচক রাস্তা প্রদক্ষিণ শেষে লেবার শ্রমিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category