• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কালাইয়ে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

দিনকাল বিডি / ২৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

মোঃ ফারুক হোসেন, কালাই (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটের কালাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ করা হয় ।
এসব উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ।

এ সময় এক বিঘা সরিষা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ এমওপি সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয় । পর্যায়ক্রমে কৃষকদের মাঝে ছয় ক্যাটাগরিতে মোট ৪ হাজার ২০ জনকে ১ বিঘা জমির জন্য ২০ কেজি গম, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ২ কেজি ভুট্টার জন্য ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি, ১ কেজি, পেঁয়াজের জন্য ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, ৫ কেজি মুগ বীজের জন্য ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৫ কেজি মসুর বীজ এর জন্য ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category