• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কালাইয়ে পল্লী প্রাণী চিকিৎসকদের মতবিনিময় ও কমিটি ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

কালাই প্রতিনিধিঃ মো: ফারুক হোসেন।
জয়পুরহাটের কালাইয়ে প্রাথমিক পল্লী প্রাণী উন্নয়ন সমিতির চিকিৎসকদের প্রাণিসম্পদ সেক্টরের সাথে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পল্লী প্রাণী চিকিৎসক ফারুক হোসেনের সঞ্চালনায় সোহাগ মিয়া কিরণ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত SALO সম্প্রসারণ মাকছুদুর রহমান (রাজা) ও মিম দুগ্ধ ইলেকট্রনিক স্বত্বাধিকারী জালাল উদ্দীন লাদু।
এ সময় প্রধান অতিথি প্রাথমিক চিকিৎসকদের এন্টিবায়োটিক ব্যবহারের বাধ্যবাধকতা, চিকিৎসার পরিসীমাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

শেষে প্রাথমিক পল্লী প্রাণী চিকিৎসক উন্নয়ন সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে সোহাগ মিয়া কিরণকে সভাপতি ও ফারুখ হোসেন কে সাধারণ সম্পাদক মনোনিত করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category