কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।
জয়পুরহাট কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা অবহিতকরণ এবং ৩ বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৩ ফেব্রুয়ারি, দুপুর ২টায় কালাই উপজেলা মাত্রায় ইউনিয়ন বানদিঘী গ্রামে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাবেক সংসদ সদস্য, ও বিএনপি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিছুর রহমান তালুকদার, সদস্য ও সাবেক সহ-সভাপতি জয়পুরহাট।
মোঃ আঃ সবুর সাবেক কোষাধক জেলা বিএনপি।
মোঃ মামুন রশিদ মামুন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী।
মোঃ মোজাফফর রহমান তালুকদার সদস্য জেলা বিএনপির।
মোঃ আব্দুর রাজ্জাক সাবেক প্রচার সম্পাদক জেলা বিএনপির।
কালাই, সাবেক ছাত্রনেতা মোঃ জাফরুল ইসলাম রুবেল মাত্রায়।আঃ রউফ মন্ডল মোঃ মুন্জু, মোঃ হামিদুল ইসলাম ,মোঃ মামুনুর রশিদ মামুন, যুগ্ন আহ্বায়ক যুবদল, মোঃ শফিকুল ইসলাম খাজা সদস্য যুবদল উদয়পুর, নজরুল ইসলাম, মোঃ আব্দুস সবুর, প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল আহতদের দ্রুত সুস্থতা ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেলাল উদ্দিন