কালাই প্রতিনিধি মোঃ মোঃ ফারুক হোসেন।
বিএনপি ঘোষিত চলমান ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়
আজ রবিবার বিকেলে কালাই উপজেলা বিএনপি লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে লিফলেট বিতরন ও গণসংযোগে সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন_
আনিছুর রহমান তালুকদার, সদস্য জেলা বিএনপি,তৌফিকুল ইসলাম মাস্টার সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব, এ্যাড. রুহুল আমিন ফারুক, ১নং সদস্য জেলা আইনজীবী ফোরাম,রাইসুল আলম রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল,জয়পুরহাট।
মামুনুর রশীদ মামুন_উদায়পুর ইউনিয়ন বিএনপি,আব্দুস সবুর_জিন্দারপুর ইউনিয়ন বিএনপি,মোজাফ্ফর তালুকদার_পুনট ইউনিয়ন বিএনপি, জাফরুল ইসলাম রুবেল,দুলাল হোসেন_মাত্রাই ইউনিয়ন বিএনপি,এরশাদুল হোসেন_আহম্মাবাদ ইউনিয়ন বিএনপি রবিউল ইসলাম লেবু সহ বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।