• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কালাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।

জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্যেদিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে প্রেসক্লাব কালাইয়ের কার্যালয়ে জিয়া পরিষদ কালাই থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মো. আতাউর রহমান।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত উপলক্ষে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কালাই থানা শাখা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান, কালাই প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক যুগান্তর কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সারোয়ার শিপন, কালাই জিয়া পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক রেজোয়ান আলী, সাংবাদিক মো. ফারুক হোসেন, মাষ্টার মো. তৌফিকুল ইসলাম, সাংবাদিক মো. রেশাদুর রহমান, মাস্টার মো. নাজমুল হক শামীম, শিক্ষক ফারায়েজ হোসেন বাবলু, সাংবাদিক মো. ছামছুন হক প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সারা জীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তার হাতে গড়া বিএনপি কোনো অন্যায় অত্যাচার ও জুলমে ভয় পায় না। মাতৃভূমির মুক্তির জন্য নেতাবিহীন জাতির জনক শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম অধ্যবসায়ের পরিচয় দেন। তিনি দেশ ও রাষ্টের জন্য কাজ করেছেন।
অনুষ্টানের শেষে শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই ও আগষ্ট বিপ্লবে নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গলের জন্য দোয়া পরিচালনা করেন উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category