কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
কালাই উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাব “কালাই প্রেসক্লাব” এর নব-নির্বাচিত কার্যকরি পরিষদ(২০২৪-২৬) এর অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) বিকাল ৫ টার সময় কালাই উপজেলা পরিষদ হলরুমে এ অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কালাই প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি এটিএম সেলিম সারোয়ার শিপন এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার। সঞ্চালনায় ছিলেন আব্দুর নূর নাহিদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওয়াসিম আল বারী, কালাই উপজেলার হাতিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ইখতেখার রহমান, জেলা বিএনপি নেতা আনিসুর তালুকদার, মামুনুর রশিদ মামুন,মাওলানা হেলাল উদ্দিন,তৌফিকুল মাস্টার, কালাই উপজেলা জামায়াতের আমীর আব্দুর রউফ, সেক্রেটারি আব্দুল আলিম, নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে সাংবাদিকদের সামাজিক ও রাষ্ট্রযন্ত্রের অসংগতি, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ তুলে ধরার আহবান জানান।