• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কালাই প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় ও বৃক্ষ রোপন

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ জুন, ২০২৩

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।

জয়পুরহাটের কালাই প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত (ওসি) ওয়াসিম আল বারীর মতবিনিময় সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জুন) বেলা ১১ টায় কালাই প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ শেষে এ মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী সাংবাদিকদের সাথে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।
ওয়াসিম আল বারী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, কিশোর গ্যাংক, দাদন ব্যবসায়ী এবং ভূমি ভূমিদস্য সহ নানা অসামাজিক কাজ বন্ধ হবে। তাই এসব বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় কালাই প্রেসক্লাবের সভাপতি শাহারুল আলম এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সেক্রেটারি এটিএম সেলিম সরোয়ার, জয়েন্ট সেক্রেটারি তানভিরুল ইসলাম রিগান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন, নির্বাহী সদস্য মিজানুর রহমান, আবদুন নূর নাহিদ, মাহফুজার রহমান, জাহিদুল ইসলাম ও সদস্য ফারুখ হোসেন এবং রাব্বিউল হাসান রমি।
এ ছাড়াও ঢাকা ক্যানভাস এর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম (জাহিদ), মানব কন্ঠ এর কালাই উপজেলা প্রতিনিধি তাহরিম আল হাসান, মানবজমিন এর কালাই উপজেলা প্রতিনিধি সউদ আবদুল্লাহ, বাংলাদেশ সমাচার এর কালাই উপজেলা প্রতিনিধি মোকাররম হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে নবাগত ওসি’কে কালাই প্রেসক্লাবের পক্ষে
সংবর্ধনা দেয়া হয় এবং কালাই এর সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগিতা করার কথা জানানো হয়েছে।
–


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category