• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে এএফএডি’র প্রকল্প অবহিতকরণ সভা

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বেসরকারী উন্নয়ন সংগঠন এএফএডি’র বিএমজেড-পিটি প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের খলিলগঞ্জস্থ এএফএডি অফিস কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
অনুষ্ঠানে এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকোনুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) মোছা. জেবুন নেছা, মাল্টিজার ইন্টারন্যাশনালের বাংলাদেশ পার্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম, সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশীদ লাল, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাতেন সরকার, প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম প্রমুখ।
বিএমজেড-পিটি প্রকল্পটি জার্মানভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা মাল্টিজারের অর্থায়নে এএফএডি প্রতিবন্ধী, দলিত শ্রেণি ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ও পাঁছগাছী ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করবে। তারা দুটি তাঁত সেন্টারসহ দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঝুঁকি প্রশমন ও নিরসন নিয়ে লক্ষিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category