• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কুষ্টিয়ায় ককটেল তৈরির সময় আটক-২

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শাহীন আলম লিটন,কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার খোকসা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাজা ককটেল ও সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শোমসপুর ইউনিয়নের পশ্চিম রেলপাড়া এলাকার ফারুকের বাড়িতে থানা-পুলিশ এই অভিযান চালায়। এ সময় কয়েকজন যুবক সেখানে ককটেল তৈরি করছিলেন।
ঘটনাস্থল থেকে উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫) ও রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীবকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি তাজা ককটেল, ককটেল তৈরির লাল টেপসহ সরঞ্জাম উদ্ধার করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার জন্য এই ককটেল তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, আটক হাসান ও রাজিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাঁদের নামে আগেও একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category