• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর খালে মিলল প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার পার্বতীপুরে পূজা দেওয়া নিয়ে বিরোধ: শাবলঘাতে গৃহবধূ খুন,স্বামী গ্রেপ্তার কারূশ্রী জুয়েলার্স চুরির ঘটনায় ৫ ভরি স্বর্ণ উদ্ধার সহ গ্রেফতার ৮ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালক নিহত

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর খালে মিলল প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের একদিন পর বুদ্ধি ও বাক প্রতিবন্ধী কিশোর মোঃ জিহাদ হোসেনের(১৫) মরদেহ ভাসমান অবস্থায় খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সে বাড়ি থেকে নিখোঁজ হয়।

মঙ্গলবার(২২সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ বাহাদুরপুরের জামালপুর এলাকার আমিরুল ইসলামের পানবরজের খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।

জিহাদ মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর কারিগর পাড়ার হাসান আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে আটটার সময় বুদ্ধি ও বাক প্রতিবন্ধী জিহাদ তার বাবার সাথে সকালের খাবার খায়। তাকে সাধারণত বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখা হত। তার বাবা হাসান সোমবার সকালে মাছ মারার জন্য তৈরি হতে গেলে, এর ফাঁকে সে বাড়ি থেকে চলে যায়। এ সময় অনেক খোঁজাখুজি করে পাওয়া না গেলে, রাতে তার সন্ধানে মাইকিং করা হয়।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে জিহাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে পানচাষি আমিরুল ইসলাম তার পানবরজের পাশের খালে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন,আমরা নিখোঁজ প্রতিবন্ধী কিশোর জিহাদের ভাসমান মরদেহটি উদ্ধার করেছি। তার সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category