• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু, জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার বিয়াশ জামাই মেলা বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: রাজশাহীর ডিসি ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় নির্মাণাধীন ড্রেনে ডুবে শিশুর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ২২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি,

ড্রেন নির্মাণের জন্য প্রায় এক বছর আগে করা হয়েছে খনন। তবে এতদিনেও সেখানে শুরুই হয়নি ড্রেন নির্মাণের কাজ। আর সেখানে জমে থাকা পানিতে পড়ে এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলের দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. ইফাত (৬)। সে ওই এলাকার লুঙ্গি ব্যবসায়ী কামরুল হাসানের ছোট ছেলে ও স্থানীয় বায়তুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর আদরের সন্তান হারিয়ে মা শারমিন আক্তার পাগলপ্রায়। অসুস্থ হয়ে শিশুটির বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভার ৩ নং নম্বর ওয়ার্ডে প্রায় ৫০০ মিটার ড্রেন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বর্ষা মৌসুমে ড্রেন নির্মাণের উদ্দেশে মাটি ভেকু দিয়ে সরু খাল সৃষ্টি করেছে ঠিকাদার। তবে এক বছরেরও নির্মাণ কাজ শুরু না হওয়ায় কয়েকটি স্থানে খাদ সৃষ্টি হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে শিশু ইফাত তার চাচাতো ভাই সামাদের (১১) সঙ্গে ছাগল চড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। ঘণ্টাখানেক পরে সামাদ বাড়ি ফিরে যায়। কিন্তু রিফাত বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বিকেল ৪টার দিকে মানিকের নির্মাণাধীন ড্রেন থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার বাবা।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এক বছরের নির্মাণকাজ শেষ হয়নি। কোথাও আবার খনন করা হলেও কাজ শুরুই হয়নি। খনন করা অংশে পানি জমে মৃত্য কূপে পরিণত হয়েছে। ঠিকাদার ও কর্তৃপক্ষের অবহেলায় অকালেই ঝরলো এই শিশুর প্রাণ। দোষীদের শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে মুঠোফোনে ঠিকাদার লিটন আলী বলেন, এলংগী এলাকায় ড্রেন কাজ চলছে তার। কাগজপত্রাদি দেখে বিস্তারিত বলা যাবে।

পরে শিশুটির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে লিটন বলেন, তিনি কিছুই জানেন না। বাইরে গাড়িতে আছেন। পরে কথা বলবেন বলে ফোনটি কেটে দেন।

মর্মান্তিক এঘটনায় দুঃখ প্রকাশ করে ইউএনও ও পৌরসভার প্রশাসক ফারজানা আখতার বলেন, ঠিকাদারের অবহেলা আছে কি না? তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে,কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নির্মাণাধীন ড্রেনেজে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category