• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিনের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ার সাংবাদিকেরা। এ সময় প্রাঙ্গণে প্রবেশে পুলিশ বাধা দিলে তা উপেক্ষা করে প্রবেশ করেন তারা এবং সেখানে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে এবং জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং গ্রেপ্তার আসামিদের জামিনের সিদ্ধান্ত আইনগতভাবে পর্যালোচনার দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবি তুলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর বলেন, ‘সাংবাদিক উল্লাস হামলার শিকার হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। অথচ গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর পর পরই জামিন দেওয়া হয়েছে। এতে সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে সংশ্লিষ্ট বিচারককে প্রত্যাহার করা না হলে আদালত প্রাঙ্গণে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিক হামলার শিকার হলেন, অথচ আসামিরা সহজেই জামিন পেয়ে গেলেন। আমরা কথা বললেই আদালত অবমাননার কথা বলা হয়, কিন্তু কুষ্টিয়ার আদালতে কী হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন।’ এর আগে সকালে সাংবাদিকেরা আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তারা পুলিশের বাঁধা ঠেলে ভেতরে ঢুকে অবস্থান নেন ও বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ সমাবেশ আরও বক্তব্য রাখেন ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসান অলী সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতারা বলছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলার শিকার হলে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করা জরুরি। একই সঙ্গে মামলার প্রতিটি ধাপ আইন অনুযায়ী পরিচালনার দাবি জানান তারা। সাংবাদিকদের দাবি, হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় কুষ্টিয়ায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচিতে ঘোষণা দিতে বাধ্য হবে। এ সময় জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে পুলিশ জানিয়েছে, সাংবাদিক উল্লাসের ওপর হামলার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও সংসদ সদস্যের দেহরক্ষী পরিচয়দানকারী রুহুল আমিনকে রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কুমারখালীর চড়াইকোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শনিবার রাতে মামলার অন্য দুই আসামি আমিরুল ইসলাম ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রবিবারে তাদের আদালতে পাঠালে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় সড়ক নির্মাণকাজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছেলে, ভাই ও দেহরক্ষীসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category