• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়লো বসতঘর

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করে। পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে সে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুনে বসতঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

ঘটনার সময় রবিউল ইসলাম বাড়িতে ছিলেন না। তিনি বলেন, ‘আমি সকালে বাজারে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি আগুনে বসবাসের ঘরসহ সবকিছু পুড়ে গেছে।’ আগুন লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি আর বিস্তারিত কিছু বলতে চাননি।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আমাদের চুলার আগুন থেকে আগুন লাগার কথা জানানো হয়েছিল। তবে পরে জানতে পারি, পরিবারের একজন ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই পরিবারের এক মাদকাসক্ত ছেলে এ ঘটনা ঘটিয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category