• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মিভূত

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ৪ জনের বসতবাড়ি ভস্মিভূত হয়েগেছে। ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায়।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ১ টার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরুজ্জামান, দুলাল, বিল্লাল হোসেন ও কামাল হোসেনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। চারটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে নুরুজ্জামানের নগদ ২ লাখ টাকা, পাসপোর্ট, একটি ঘর, রান্নাঘরসহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দুলাল ৩টি রুম, রান্নাঘর, ফ্রিজ, গ্যাসের চুলাসহ নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিলাল হোসেনের একটি গরু, তিনটি ঘর, একটি গরুর ঘর, ফ্রিজ, গ্যাসের চুলা, ব্যাংকের সকল নথি এবং জমির দলিলপত্র আগুনে ধ্বংস হয়েছে। কামাল হোসেনের একটি ঘর, একটি রান্নাঘর, দুইটি মোবাইল এবং বাক্সে থাকা নগদ আশি হাজার টাকা পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি তবে

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকর্মীরা আগুন নিযন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category