• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৬৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার, (১৩ মে) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সোলাইমান শাহ মার্কেটের সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দুপুর ৩টায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সোলাইমান শাহ মার্কেটের বারান্দার সিঁড়িতে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডাক্তার হোসেন ইমাম বলেন, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে এসেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মৃত ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৫৫ বছর হবে। তার পরনে লুঙ্গি ও নীল শার্ট ছিল। তবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category