• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনকাল বিডি ২৪ / ১৮৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নার্সিং, মিডওয়াইফারি, কেয়ারগিভিং বিশ্বের বেশকিছু প্রতিষ্ঠিত পেশার অন্যতম একটি পেশা। দিনে দিনে বাড়ছে এই পেশার চাহিদা। সদাশয় সরকার বিশ্বময় মানবসম্পদ সৃষ্টির অভীষ্ট লক্ষ্যে সরকারী নার্সিং প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারিভাবে নার্সিং প্রতিষ্ঠান গড়ার পথকে করেছে সুগম।

শনিবার (১৩ জানুয়ারি) কুড়িগ্রাম উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রামে তাদের নিজস্ব ক্যাম্পাসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ শাহিনুর রহমান, কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা নুর বখত প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খলিলগঞ্জ বিএম কলেজের অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

এসময় উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তন, জীবনবোধ ও উদ্দ্যোগের প্রশংসা করেন এবং কুড়িগ্রামের শিক্ষার্থীরা যেন নার্সিং, মিডওয়াইফারি, কেয়ারগিভিংয়ে বিশ্বময় ছড়িয়ে পড়ে সেই আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category