• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রামে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় জব্দ করা ভারতীয় মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ ২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৫ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নে প্রশিক্ষন মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্ত এলাকায় মালিক বিহীন ও মালিকসহ জব্দ করা এসব মাদকদ্রব্য ধ্বংস করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবি’র রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান (বিএসপি, পিএসসি), রংপুর সেক্টরের সেক্টও কমান্ডার কর্ণেল মো: ইয়াছির জাহান হোসেন পিএসসি, কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম এসপিপি, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, কাস্টমস সুপার তাপস কুমার সাহাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জেলার সীমান্ত রক্ষী বাহিনীসহ সবগুলো বিভাগের সহযোগীতায় এবং সীমান্ত এলাকায় জনসচেতনতার মাধ্যমে মাদক নির্মূলে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান জানান, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দেশের যুব সমাজকে রক্ষার্থে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে বিপুল পরিমান মাদক দ্রব্য জব্দ করা হচ্ছে।
২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনে থাকা ১শ ৯৮ কিলোমিটার সীমান্ত এলাকায় ২০১৯ সালের ১ আগষ্ট থেকে ২০২২ সালের ৩১ আগষ্ট পর্যন্ত এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি। ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ৬ হাজার ৬শ ৭ বোতল ভারতীয় মদ, ২শ ৪২ কেজি গাঁজা, ৯৫ বোতল ফেন্সিডিল, ৪৯ হাজার ১৮ পিস ইয়াবা, ৫ বোতল বিয়ার রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৫ টাকা বলে জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category