• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচন: বিজয়ী যারা

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হওয়ায় আজ শুধু সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯ টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয়। কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। জাফর আলী এর আগের মেয়াদেরও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে মেয়াদ শেষে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
জেলার নয় উপজেলাকে ৯টি ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে বিভক্ত করা হয়। প্রত্যেক উপজেলায় একটি করে কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সদস্য পদে ৯ ওয়ার্ডে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১০ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সদস্য পদে ৯ জন সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে তিনজন নারী সদস্য নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডে (ভূরুঙ্গামারী) সদস্য পদে তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জহির উদ্দিন । তিনি পেয়েছেন ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাহাঙ্গীর আলম হাতি প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট। ২ নং ওয়ার্ডে (নাগেশ্বরী) তালা প্রতীকে বিজয়ী হয়েছেন একরামুল হক বুলবুল । তিনি পেয়েছেন ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কাজি নাজমুল হুদা লাল হাতি প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট। ৩ নং ওয়ার্ডে (ফুলবাড়ী) এ সাধারণ সদস্য পদে হাতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মনোয়ারা বেগম। তিনি পেয়েছেন ৪৭ ভোট। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী আশরাফুল আলম মন্ডল তালা প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট। ৪ নং ওয়ার্ডে (সদর) সদস্য পদে বিজয়ী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মিনহাজুল ইসলাম। তিনি টিউবয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জেসমিন আরা বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। ৫ নং ওয়ার্ডে (রাজারহাট) সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. এনামুল হক। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুস সামাদ সরকার টিউবয়েল প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট। ৬ নং ওয়ার্ডে (উলিপুর) বিজয়ী হয়েছেন মো. জুয়েল। তিনি হাতি প্রতীকে পেয়েছেন ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. মাহমুদ কলি তালা প্রতীকে ৮৭ ভোট পেয়েছেন। ৭ নং ওয়ার্ডে (চিলমারী) সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. জামিনুল হক। তিনি তালা প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রেজাউল করিম লিচু নলকূপ প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট। ৮ নং ওয়ার্ডে (রৌমারী) হারুনর রশিদ বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা আফজাল হোসেন টিউবয়েল প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। ৯ নং ওয়ার্ডে (রাজিবপুর) হাতি প্রতীকে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সোহেল সরকার। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মাহবুব রশিদ তালা প্রতীকে পেয়েছেন ১৭ ভোট।
এদিকে সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে ১ নং ওয়ার্ডে (১,২ ও ৩ নং ওয়ার্ড) বিজয়ী হয়েছেন মাসুদা ডেইজী। তিনি হরিণ প্রতীকে বিজয় লাভ করেন। ২ নং ওয়ার্ডে (৪,৫ও ৬ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী সদস্য পদে হরিণ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোছা. শিউলি বেগম। ৩ নং ওয়ার্ডে ( ৭,৮ ও ৯ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোছা. আরমিন নাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category