• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ

দিনকাল বিডি / ২২৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আগামীতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান নষ্ট হয়ে যাবে এমন দুশ্চিন্তায় কপালে ভাজ পরেছিল ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের দিদার পাড়া গ্রামের কুষক রফিকুল ইসলাম।
বিষয়টি জানতে পেরে প্রায় ১০ কাটা জমির ইরি ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতারা।

মঙ্গলবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলাম নেতৃত্বে জেলা ছাত্র লীগের নেতাকর্মীরা কৃষক রফিকুল ইসলাম জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
ধান কাটা ও বাড়ি পৌঁছে দেওয়ায় জেলা ছাত্রলীগ নেতাদের পাশাপাশি অংশ নেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের অন্তত ৫০ জন নেতাকর্মী।
এ বিষয়ে কৃষক রফিকুল ইসলাম জানান, আমি হতদরিদ্র কৃষক। আমার পাকা ধান ক্ষেতে নষ্ট হচ্ছিল। কিন্তু শ্রমিক ও আর্থিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলাম না। জেলা ছাত্রলীগের সভাপতি আমাদের ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান। সে আমার বিষয়টি জানতে পেরে আজ সকাল থেকে ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি দোয়া করি, আল্লাহ যেন তাকে আরও অনেক বড় মনের মানুষ তৈরী করেন।
ঠাকুরগাঁও ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার,নিউমুন সহ নেতারা জানান, করোনাকালীন থেকে শুরু করে আমরা প্রতি বছরের ন্যায় এবারও ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র লীগের ঘোষণা অনুযায়ী আমরা কৃষকদের পাশে থেকে এভাবে কাজ করে যাবো। আর এদিকে প্রচুর গরমে সাধারণ কৃষকরা ধান কাটতে পারে না। এছাড়া সংকট দেখা দিয়েছে শ্রমিকদের এ অবস্থায় যখন কৃষকরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তাদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এ বছরেও কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে ধান কাটা কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ এই উদ্যোগ নেয় এবং তা বাস্তবায়ন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category