• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ

দিনকাল বিডি ২৪ / ১২ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পথচারীদের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে একটি আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে আলহাজ্ব কছির উদ্দিন চৌধুরী নূরানী হাফেজিয়া ক্বাওমী মাদ্রাসা ও এতিমখানার সামনের রাস্তায় এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়।
রোববার (১৬ নভেম্বর) সকালে এই আরসিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অত্র ইউনিয়নের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট তৈরি করাসহ হাটবাজারের অবকাঠামোগত উন্নয়ন সাধন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় পথচারীদের যাতায়াতের দুর্ভোগ নিরসনে এই আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ শুরু হলো। জনকল্যাণে আমাদের এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।”
এ সময় এলজিইডির সার্ভেয়ার এহতাসেম বিল্লাহ, কার্যসহকারী দেলোয়ার হোসেন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসক রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category