• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

কোটা আন্দোলন ঘিরে সহিংসতা: ‘গণগ্রেপ্তার’ বন্ধ করতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবান

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চট্টগ্রামে নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। যদিও শুরু থেকে এর সাথে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করে আসছেন নেতারা। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত চট্টগ্রামে বিএনপি’র নেতা-কর্মীদের গণগ্রেপ্তার, হয়রানি ও ২০টি মিথ্যা মামলায় ৩৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। একই সাথে চট্টগ্রামে ‘গণগ্রেপ্তার’ বন্ধের আহ্বান জানান তারা।

মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নের্তৃবৃন্দ বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রাম নগরে পুলিশের অভিযানে বিএনপি সহ বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের বাসায় বাসায় পুলিশ গিয়ে হয়রানি করছে। এলাকা ভাগ করে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনী ‘ব্লক রেইড’ ও নির্বিচারে গ্রেপ্তার করে নেতা-কর্মীদের বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে।

নগর বিএনপি সূত্র জানায়, গত মঙ্গলবার (১৬ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত ১৪ দিনে চট্টগ্রামে বিএনপি’র ৩৯০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন থানায় ২০টি মামলা দায়ের করেছে। এর মধ্যে গতকাল সোমবার থেকে আজ (মঙ্গলবার) বিকেল পর্যন্ত পাঁচলাইশ থানা যুবদলের সদস্য এনামুল ইসলাম এনাম, পাহাড়তলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, তানজিন জিহাদ, সরাইপাড়া ছাত্রদল নেতা মো. আরজু, উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রহিম, ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আরিফুল ইসলাম আকাশ, উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সুমন চৌধুরীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। ভোট ডাকাত সরকার পুলিশকে দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে উদ্ভট মামলা করেছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা পরিকল্পিত ও মিথ্যা। সরকার দলীয় লোকজন পরিকল্পিতভাবে একেকটি ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে কব্জায় নিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার টিকে আছে। প্রশাসন যন্ত্রকে তাদের অবৈধ ক্ষমতায় ঠিকে থাকার খুঁটি হিসেবে ব্যবহার করছে।

নেতৃবৃন্দ আরো বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের সহিংস কর্মীরা নজীরবিহীন দমন পীড়নের তাণ্ডব চালিয়েছে। শুরু থেকেই এই ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। সরকারের একাধিক মন্ত্রী চরম দায়িত্বহীন ভাষায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে। দেশের বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য সেনাবাহিনী ও সীমান্ত রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল, কারফিউ জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছিল এবং হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও গুলি ব্যবহার করা হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন।

নেতৃবৃন্দ বলেন, এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে দুই শতাধিক মানুষ হত্যার নজির ইতিহাসে নেই। এই বিপুল প্রাণহানির দায় সরকারের। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে সরকার হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না। হত্যাকাণ্ডের বিষয়টি পাশ কাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের অপরাধ ঢাকা যাবে না। ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনার কোনো তদন্ত না করে কেবল নাশকতার মামলা দায়েরের মাধ্যমে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করা ও কয়েক হাজার মানুষকে গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত নিপীড়নমূলক। অবিলম্বে সাধারণ মানুষ হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
নেতৃবৃন্দ চট্টগ্রামে অবিলম্বে গণগ্রেপ্তার বন্ধ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ইতোপূর্বে চট্টগ্রামে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানি বন্ধ করার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category