• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠালেন সোহানা সাবা

Reporter Name / ৪৩১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

সম্মতি ও লাইসেন্স ছাড়া অনলাইন এবং অফলাইনে বিভিন্ন চ্যানেলে কনটেন্ট সম্প্রচার করায় ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ও মেসার্স ইনসটিচ স্টুডিও কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ওই অনুষ্ঠানের কনটেন্ট ব্যবহার বন্ধ এবং দুই কোম্পানির কাছে ৭২ ঘণ্টার মধ্যে কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তারপক্ষে গত রোববার এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো.মুজিবুল কামাল। মঙ্গলবার মজিবুল কামাল নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। নোটিশে বলা হয়েছে, অভিনেত্রী সোহানা সাবা গত ৪ চার বছর আগে তারকালয় ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে একটি সেলেব্রিটি টকশো নির্মাণ শুরু করেন। যা এম/এস ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড পরবর্তীতে আরো অনেক ডিজিটাল প্লাটফরমে সাবার অনুমতি ছাড়া ব্যবহার করেছে। এতে জানা অজানা অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। তবে টকশোটি সাবার কপিরাইটকৃত এবং যার সার্টিফিকেটগুলোর নম্বর যথাক্রমে সিআরএস ২৭০৪৮ ২৭০৮৫ ২৭০৮৬, ২৭০৮৭ এবং ২৭০৮৮। এম/এস ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড সোহানা সাবার কোনো সম্মতি ও লাইসেন্স ছাড়া অনুষ্ঠানগুলো অনলাইন এবং অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করেছে। যা আইন অনুযায়ী কপিরাইট আইন ২০০০ এর (সংশোধিত ২০১০) এর ৭১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।অভিনেত্রী সোহানা সাবা বলেন, গত ৪ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ৪২টি পর্ব তৈরি করেছি। এগুলো তারা নিজেদের ইচ্ছে অনুযায়ী আমার অনুমতি ছাড়া ব্যবহার করে উচ্চ মুনাফা অর্জন করেছে। এটি দেশের আইন অনুযায়ী চুরিরও সামিল। ওই কনটেন্টগুলো থেকে আয় করা টাকা তারা আমাকে বুঝিয়ে দেয়নি। এ বিষয়ে অবগত হলে তাদের কাছে যাওয়ার পরও তারা আমার কথা অগ্রাহ্য করে। তারা আমার পরিশ্রমের অবমূল্যায়ন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category