• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

দিনকাল বিডি ২৪ / ২৩১ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম
খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়
রাজশাহীবাসী তথা সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম
মিলু।
এক বিবৃতিতে রবিউল আলম মিলু বলেন, দেশের গণতন্ত্রের প্রতীক
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তার দ্রুত আরোগ্য লাভ দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার
আদায়ের জন্য অত্যন্ত জরুরি। আমি রাজশাহীবাসী এবং দেশবাসীর
কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা মহান আল্লাহর দরবারে
আমাদের নেত্রীর পূর্ণ সুস্থতার জন্য কায়মনোবাক্যে দোয়া করবেন।
তিনি আরও বলেন, বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও
জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেজন্য
মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করছি। একইসাথে তিনি
দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিজ নিজ অবস্থান
থেকে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানান।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন
ধরে নানাবিধ জটিল শারীরিক সমস্যায় ভুগছেন এবং বর্তমানে
চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category