• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বিশ^ জলাতঙ্ক দিবস-২০২৩ পালিত হয়েছে। ‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’- এই প্রতিপাদ্যের আলোকে জুনোটিক ডিজিট কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নূর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, গলাচিপা থানার এসআই মো. শাহ আলম প্রমুখ। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, নার্স, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category