• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় ডা. এ কে এম আব্দুল খালেকের দাফন সম্পন্ন

দিনকাল বিডি ২৪ / ২০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহসভাপতি বিশিষ্ট চিকিৎসক আলহাজ্জ্ব ডা. এ কে এম আব্দুল খালেক (এম বি বি এস) এর দাফনকার্য সম্পন্ন হয়েছে। তিনি বুধবার বেলা ১১ টায় গলাচিপা পৌর শহরের সবুজবাগ এলাকায় নিজ বাস ভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওই দিন বিকাল ৩টায় মরহুমের মরদেহ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। বাদ আসর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে প্রথম জানাজা ও বাদ মাগরিব নিজ গ্রামের বাড়ি নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।

ডা. এ কে এম আব্দুল খালেক দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি পাকিস্তান শাসন আমল থেকেই আমৃত্যু অত্র অঞ্চলে সুনামের সাথে সর্ব সাধারণের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। জননন্দিত এই চিকিৎসকের মৃত্যুতে সর্বজনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি একজন দানশীল ও সমাজ সেবক ছিলেন।
ডা. এ কে এম আব্দুল খালেকের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা ও উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভির শোক প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category