মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সোমবার সকাল ১১টায় স্থানীয় সিডফ কার্যালয়ের সভা কক্ষে মান্তা নারী-পুরুষ জেলেদের নেতৃত্ব নির্মান ও ক্ষমতায়ন প্রকল্প এর কার্যক্রম সম্পর্কে এক সেমিনার আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করেন ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম ইন বাংলাদেশ ।
উক্ত সেমিনারে সভাপত্বিত করেন সিনিয়র সাংবাদিক শংকর লাল দাস । আলোচনায় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো: শাহীন মিয়া , সিডফ প্রোজেক্ট ম্যানেজার কবিরুল ইসলাম , সিডফ মনিটরিং অফিসার মনিরুজ্জামান মামুন , সাংবাদিক খালিদ হোসেন মিল্টন ,জাকির হোসাইন , রিয়াদ হোসাইন , হাসান এলাহি , সোহেল আরমান , কমল সরকার , শিশিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মান্তা জেলেরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য যে, মান্তা সম্প্রদায়ের পেশা হলো নদীতে বর্শি ও জাল দ্বারা মাছ ধরা। এদের ছিলো না কোন পরিচয়, ছিল না কোন ধরনের সুযোগ সুবিধা।
সিডফ উপজেলা ১২টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে কাজ করেন।ইউনিয়ন গুলো হলো- ডাকুয়া , গলাচিপা সদর ,রতনদি তালতলী ও গলাচিপা পৌরসভা ও চরমোন্তাজ , এতে ৫ শত মান্তা জেলেদের মধ্যে নাগরিক কার্ড , জন্ম নিবন্ধন ও ছেলে মেয়েদের মধ্যে লেখা –পড়াসহ বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। উপকার ভোগী সোহেল ও সাহাভানু জানান, আমরা কিছুই জানতাম না , নৌকা ও জালই ছিল আমাদের জীবন ।
সিডফ আমাদের জন্ম নিবন্ধন , টিকা ও ছেলে মেয়েদের লেখা পড়ার সুযোগ করে দিয়েছে এবং ঝড় – বন্যা হলে আমাদেরকে মোবাইলে মাধ্যমে খাবার পৌঁছে দেন।