• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

গলাচিপায় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময়

দিনকাল বিডি / ১২৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় গলাচিপা প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, সহসভাপতি মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান।

সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপা উপজেলা বিএনপি সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনে বিএনপির সমর্থন থাকবে। দেশের শান্তি ও উন্নয়নে বিএনপি সবসময় গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।’ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category