• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের নৈতিকতার ওপর গুরুত্বারোপ

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে
রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস এ সভার আয়োজন করে।
আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা
নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত
পরিচালক নাফেয়ালা নাসরীন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন,
বর্তমানে গুজব প্রতিরোধ অত্যন্ত সময়োপযোগী বিষয়। গুজব শুধু
ভুক্তভোগীর জন্য নয়, অনেক সময় গণমাধ্যমকর্মীদের জন্যও ভয়ংকর হয়ে
উঠতে পারে। বিভিন্ন পত্রিকার নামে ফটোকার্ড তৈরি করে গুজব ছড়িয়ে
দেওয়া হচ্ছে এবং এটি সমাজে ক্যান্সারের মতো বিস্তার লাভ করেছে।
তিনি বলেন, আগে গুজবের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি
সৃষ্টি করা। তবে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ
ব্যবসার জন্য গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। একটি গুজবভিত্তিক
ভিডিও ছড়িয়ে দিয়ে অর্থ উপার্জনই এখন অনেকের মূল উদ্দেশ্যে
পরিণত হয়েছে।
ফাহিমা বিনতে আখতার আরও বলেন, গুজব প্রতিরোধে খুব বেশি দক্ষতার
প্রয়োজন নেই; প্রয়োজন শক্ত নৈতিকতা ও বিবেকবোধ। প্রযুক্তির
ব্যবহার সব জায়গায় থাকলেও কোনটি গ্রহণ বা বর্জন করা হবে, তা
নির্ভর করে ব্যক্তির নৈতিক অবস্থানের ওপর। আধুনিক উন্নয়নের সঙ্গে তাল
মিলিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

এসময় তিনি গত নির্বাচনে গুজব প্রতিরোধে মোহনপুরের
গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ বিষয়ে
সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে প্রতিপাদ্য বিষয়ের ওপর
একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। পরে উন্মুক্ত আলোচনায়
অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।
সভা সঞ্চালনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য
অফিসার মো. আতিকুর রহমান শাহ। এতে মোহনপুরে কর্মরত বিভিন্ন
গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category